ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের বিরুদ্ধে আইসিসিতে যাবে ফিলিস্তিন

Link Copied!

abbasআন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিরুদ্ধে আর্ন্তজাতিক আদালতে (আইসিসি) যাওয়ার হুমকি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।  ফিলিস্তিনের মাসিক বানিজ্য করের অর্থ পুরোপুরি ছাড় না দেয়ার বিষয়ে ইসরাইলের এ ঘোষণার পর এ হুমকি দিলেন আব্বাস।
গত জানুয়ারিতে আইসিসিতে যোগ দেয়ার আবেদন করে ফিলিস্তিন। এর পরিপ্রেক্ষিতে ডিসেম্বর থেকে ফিলিস্তিনের বানিজ্য করের অর্থ আটকে দেয় ইসরাইল। গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনিয়াহু ফিলিস্তিনের ওই অর্থ ছাড় দেয়ার ঘোষণা দেন। তবে ফিলিস্তিনকে দেয়া বিদ্যুৎ, পানি ও চিকিৎসাসেবা বাবদ অর্থ কেটে রাখা হবে বলে জানান তিনি।
রোববার ফিলিস্তিনের প্রেসিডন্টে মাহমুদ আব্বাস বলেন, কর  বাবাদ অর্থের দুই তৃতীয়াংশ ইতোমধ্যে পাওয়া গেছে। তবে ওই অর্থ ইসরাইলের কাছে ওই অর্থ ফেরত পাঠানো হবে।
তিনি বলেন, ‘আমরা অর্থ ফেরত পাঠাতে যাচ্ছি। হয় তারা পুরো অর্থ দিবে নতুবা আমরা মধ্যস্থতা করতে অথবা আদালতে ( আইসিসি) যাব। এর বাইরে আমরা অন্যকিছুই মেনে নেব না।’