ঢাকাThursday , 4 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Link Copied!

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে ৪ জুন বৃহস্পতিবার বিকেলে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও এর অর্থনৈতিক গুরুত্ব বিষয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে অবহিত করেন। মন্ত্রী বলেন, সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, তেমনি অন্যদিকে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি উল্লেখ করেন। তথ্যমন্ত্রী এ সময় হাইকমিশনারকে গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করেন এবং এক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন। তিনি গণমাধ্যম কমিশন গঠনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। হাইকমিশনার তথ্যমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।