আন্তর্জাতিক ডেস্ক: জীবাণুঘটিত কারণে আগামীতে মহামারী আকারে যুক্তরাজ্যে মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে খোদ যুক্তরাজ্য সরকার। সম্প্রতি এক ভবিষ্যতবানীতে এই আশঙ্কা প্রকাশ করে জানানো হয় যে, মহামারীতে প্রায় আশি হাজার মানুষ মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাই যদি হয় তাহলে উনিশ শতকের মহামারীর পর এবারই প্রথম মহামারীতে পরতে যাচ্ছে যুক্তরাজ্য।
সরকারি রিপোর্ট অনুযায়ী, মহামারী আকার ধারণ করলে রক্তে ব্যাকটেরিয়ার আক্রমনে প্রায় দুই লাখ মানুষ আক্রান্ত হতে পারে। আর এমন অবস্থায় অ্যান্টিবায়োটিক কোনো কাজে আসবে না বলেও জানানো হয়। শুধু তাই নয় স্বাভাবিক অস্ত্রোপচারও তখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। অঙ্গ স্থাপনের মতো চিকিৎসাসেবা পুরোপুরি ঝুঁকির মুখে পরবে।
আগামী বিশ বছরের মধ্যেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় রিপোর্টে। এছাড়াও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স ইনফেনশনে আক্রান্ত হয়েও অনেক মানুষ মারা যেতে পারে। যুক্তরাজ্যের ন্যাশনাল রিস্ক রেজিস্টার অব সিভিল ইমারজেন্সি গত মাসে এবিষয়ক একটি রিপোর্ট প্রকাশ করে এবং ক্যাবিনেটে জমা দেয়। ওই রিপোর্টে বিভিন্ন রোগের নাম এবং বিস্তারিত বিষয় উল্লেখ আছে।
রিপোর্টে সরাসরি বলা হয়, ‘যদি মহামারী আকারে মানুষ রোগে আক্রান্ত হতে শুরু করে তাহলে প্রায় দুই লাখ মানুষ প্রাথমিকভাবেই আক্রান্ত হবে। এরমধ্যে অনেকেই বর্তমানে বাজারে পাওয়া যায় অ্যান্টিবায়োটিকের কারণে প্রাণে বেঁচে গেলেও কমবেশি আশি হাজার মানুষ মারা যাবে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

