ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামারুজ্জামানের ফাঁসির মঞ্চ প্রস্তুত

Link Copied!

Fashiনিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকরের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করেছে কারাকর্তৃপক্ষ। সেই সঙ্গে মঞ্চের পাশে সামিয়ানা টাঙানো ও লাইটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে বলে ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ফাঁসির রশিও প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মহড়া দেয়া হয়েছে। জল্লাদ হিসেবে যাদের কাজে লাগানো হবে তাদের একটি তালিকাও করা হয়েছে। এখন শুধু রায়ের কপি পাওয়ার অপেক্ষায় কারা কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, ইতিমধ্যে একটি অ্যাম্বুলেন্সে করে কামারুজ্জমানের লাশ বহনের জন্য কফিন আনা হয়েছে। যাতে করে তার লাশ নিয়ে যাওয়া হবে।
অপরদিকে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য তার পরিবারের সদস্যরা রওনা দিয়েছে। কিছুক্ষণ পর তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসাবে বলেও জানান তিনি।