ঢাকাWednesday , 20 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

Link Copied!

যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসন চালায়, তাহলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, এবার এমন সব স্থানে পাল্টা হামলা হবে, যা তাদের কল্পনারও বাইরে।

বুধবার (২০ মে) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি ‘আমেরিকান-জায়নিস্ট শত্রুদের’ উদ্দেশ এ বার্তা দেয়। তারা বলছে, অতীতের কৌশলগত ব্যর্থতা থেকেও ওয়াশিংটন ও তেলআবিব কোনো শিক্ষা নেয়নি এবং আবারও হুমকি ও চাপের পথ বেছে নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালালেও, তখনও ইরান তার পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করেনি।

আইআরজিসি বলেছে, যদি আবার আগ্রাসন চালানো হয়, তাহলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে। আমাদের ধ্বংসাত্মক আঘাত এমন জায়গায় পৌঁছাবে, যা তারা কল্পনাও করতে পারবে না।

কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে বাহিনীটি জানায়, ‘আমরা যুদ্ধের মানুষ। ফাঁকা বক্তব্যে নয়, যুদ্ধক্ষেত্রেই আমাদের শক্তি দেখতে পাবে বিশ্ব।’

আইআরজিসির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরানকে কড়া হুমকি ছুঁড়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইসরাইলে ইতোমধ্যে সামরিক বিমান ও রসদ মজুদ করা শুরু করেছে যুক্তরাষ্ট্র।