ঢাকাMonday , 6 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব প্রতিশ্রুতি পূরণ না করেই নতুন ঋণের প্রস্তাব

Link Copied!

india_bangladesh_নিজস্ব প্রতিবেদক: আবারো বাংলাদেশের সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ১০০ কোটি ডলার ঋণ দিতে চায় ভারত। আগের প্রতিশ্রুত ঋণের পুরোটি ছাড় করার আগেই নতুন করে এ সহায়তা প্রস্তাব দিল দেশটি। নতুন ঋণের ব্যাপারে আলোচনার তেমন অগ্রগতি না হলেও ভারতের কাছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎকালে নতুন প্রস্তাব দেন ভারতের বহির্বিভাগ সংক্রান্ত সচিব সুজাতা মেহতা।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিব সুজাতা মেহতা সাংবাদিকদের বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে নতুন ঋণ চুক্তিটি চূড়ান্ত করা হবে।’
পূর্ববর্তী সরকারের সম্পাদিত চুক্তি ও সহযোগিতা অব্যহত রাখা হবে জানিয়ে ভারতের সচিব বলেন, ‘ভারত সব সময় বাংলাদেশের উন্নয়ণকে গুরুত্ব দেয়। সড়ক পথে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে অবকাঠামো একটি বড় বাধা। এ বাধা দূর করতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দেয়া হচ্ছে।’
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন খাতে ভারতের ঋণে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে । তাই আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ঋণ দেয়ার কথা বলেছি।’
মুহিত আরো বলেন, ‘বৈঠকে পর্যটকদের জন্য উপকূলীয় অঞ্চলে নৌ-ট্রানজিটের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’
উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দেশটি বাংলাদেশকে ১০০ কোটি ডলার  সহায়তার প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে ২০ কোটি ডলার হচ্ছে অনুদান আর ৮০ কোটি ডলার ঋণ। এ বিষয়ে ২০১০ সালের ৭ আগস্ট ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) একটি চুক্তি হয়।  এরপর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৩৬ কোটি ডলার ছাড় করেছে ভারত। এ ঋণের অর্থে মোট ১৬টি প্রকল্প হাতে নিয়েছে সরকার।