ঢাকাTuesday , 19 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিয়া মহিলা কলেজের সভাপতি হলেন সাঈদুল হোসেন সাহেদ 

Link Copied!

রাজধানী ঢাকার পল্লবীতে শহীদ জিয়া মহিলা কলেজের গভর্ণিং বডিতে সাঈদুল হোসেন সাহেদকে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি পদে মনোনয়ন প্রদান করা হয়েছে। সাঈদুল হোসেন সাহেদ বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশনের সভাপতি ও আজকাল পত্র পত্রিকার সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি ছাত্রকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব কমিটির আহবায়কের দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়া ডাকসু সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক হিসেবে জাতীয় ছাত্র কনভেনশন অনুষ্ঠানে ডাকসুর মুখপত্র ছাত্রবার্তার সহযোগী সম্পাদক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ছাত্রবার্তার বিশেষ সাময়িকী প্রদান করেন। তিনি দিনকাল পত্রিকার সাব-এডিটর হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দৃষ্টিকোন’ এর গবেষক হিসেবে কাজ করেছেন। সাহেদ ২০০৭ সালে মিরপুর বাংলা স্কুলের শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনয়ন পেয়ে মাত্র দশ মাসে উচ্চ মাধ্যমিক কলেজে উন্নীত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।