ঢাকাSunday , 10 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএমকে মিত্রদের ধন্যবাদ, বিজেপিকে দিলেন বার্তা

Link Copied!

মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরই বড় দুই সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপথি সি জোসেফ বিজয়। বিনামূল্যে বিদ্যুৎ ও নারীর নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন থালাপতি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে বিজয় বলেন, ‘আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র’।

এতে তিনি সিদ্ধান্ত গ্রহণের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
তামিলনাড়ু জনগণকে এই আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, ‘টিভিকে-নেতৃত্বাধীন সরকার কোনো জোটসঙ্গীর নির্দেশ পালনের জন্য কোন চাপে থাকবে না।’

সরকার গঠনে সমর্থন জানানো জোট সঙ্গী ডিএমকে মিত্র ও অন্যদের ধন্যবাদ জানান বিজয়। এ ছাড়া কংগ্রস নেতা রাহুল গান্ধীকে ভাই বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এ ছাড়া নিজেকে ‘থাম্বি’ (ছোট ভাই) হিসেবে পরিচয় দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশে একটি বার্তাও পাঠিয়েছেন বিজয়।

তিনি বলেন, ‘যারা অন্যায় করার এবং সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন। তাদের এই ধরনের ধারণা ত্যাগ করা উচিত। আমি কোনো অন্যায় করব না এবং আমার সঙ্গে থাকা অন্যদেরও অন্যায় করতে দেব না।

যদি কারো মনে কোনো ভুল ধারণা থাকে, তবে তা এখনই মুছে ফেলুন। বলে সর্তক বাণী উচ্চারণ করেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী।