ঢাকাSunday , 10 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে ইরানের ড্রোন হামলা

Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আমিরাত জানিয়েছে, দুটি ইরানি ড্রোন আঘাত হেনেছে। খবর এএফপির।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, রোববার তারা দুটি ইরানি ড্রোন প্রতিহত করেছে। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভঙ্গুর যুদ্ধবিরতি চাপের মুখে পড়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

এদিকে কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে। কুয়েত জানিয়েছে, রোববার ভোরে ড্রোন হামলার শিকার হয়েছে দেশটি। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশসীমায় ‘শত্রু ড্রোন’ শনাক্ত হয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভোরে দেশটির আকাশসীমায় ‘বেশ কয়েকটি শত্রু ড্রোন’ শনাক্ত করা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এক মুখপাত্র বলেন, প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে ড্রোনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।