ঢাকাSunday , 10 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ইসির তিন কর্মকর্তা 

Link Copied!

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে ইসি থেকে পাঠানো হচ্ছে তিন কর্মকর্তাকে।
রোববার (১০ মে) ইসির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন একযোগে অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষণের জন্য তিন কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে। তারা হলেন— ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।

এতে আরও বলা হয়, এই কর্মকর্তাদের সব ব্যয় বহন করবেন কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৭ মে দেশত্যাগ করবেন তারা। সেখানে তারা ১১ দিন অবস্থান করে ৭ জুন  ফিরবেন দেশে।

ইসি কর্মকর্তারা বলছেন, আগামী এক বছরে বাংলাদেশেও চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন করতে হবে। এই সময়ে এসে এই ধরনের অভিজ্ঞতা দেশের নির্বাচনেও কাজে আসতে পারে।