ঢাকাSaturday , 9 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় ভ্রাম্যমাণ বাউল সংগীত কর্মসূচি ডিএনসিসির

Link Copied!

আসন্ন বর্ষা মৌসুমে মশকবাহিত রোগের প্রকোপ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তারই অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টি করতে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক ভ্রাম্যমাণ বাউল সংগীত কর্মসূচির আয়োজন করেছে সংস্থাটি।

আগামীকাল রোববার (১০ মে) সকাল ১০টায় গুলশান-২ এর ৯৯ নম্বর রোডে ডিএনসিসি সুপার মার্কেটের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। শনিবার (৯ মে) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন বর্ষা মৌসুমে মশকবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর জনসচেতনতা সৃষ্টি করে মশার উৎপত্তিস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত সুরক্ষা বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে “সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ” শীর্ষক ভ্রাম্যমান বাউল সংগীত কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।