ঢাকাThursday , 7 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ–জার্মানি সম্পর্ক আরও উচ্চমাত্রায় উন্নীত হবে: রাষ্ট্রদূত

Link Copied!

বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়বে এবং ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও উচ্চমাত্রায় উন্নীত হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। দেশটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেক্সটাইল বা তৈরি পোশাকশিল্প, এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে জার্মানির সহযোগিতা কামনা করেন।

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়ে বলেন, অদূর ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও উচ্চ মাত্রায় উন্নীত হবে।

বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত নতুন পোর্টফলিওতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, বহিরাগমন-৩ শাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।