ঢাকাWednesday , 6 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত, একনেকে উপস্থাপন হবে: এ্যানি

Link Copied!

পদ্মা ব্যারাজ নিয়ে সরকার খুব শিগগির সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পদ্মা ব্যারাজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন উল্লেখ করে পানি সম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ নিয়ে আমরা খুব শিগগির সিদ্ধান্ত নেব। আগামী একনেকের সভায় বিষয়টি উপস্থাপন হবে।

এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আর ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন হবে সে বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, পূর্ব ঘোষিত ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অনেকগুলো কর্মসূচির মধ্যে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর আগামী ২৫ মে প্রধানমন্ত্রী ফেনী যাবেন বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।