ঢাকাTuesday , 5 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাসস
May 5, 2026 9:44 pm
Link Copied!

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে ৫ মে (মঙ্গলবার) দুপুরে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন। ইতালির রাষ্ট্রদূতের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের এ সাক্ষাৎকার অনুষ্ঠান ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়। উভয়পক্ষ এ সময় দুই দেশের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।