ঢাকাSunday , 5 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিটি নির্বাচনকে চ্যালেঞ্জ করা রিট খারিজ

Link Copied!

Court
নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন ড. ইউনুস আলী আকন্দ। তিনি আদালত থেকে বের হয়ে বলেন, ‘আমার রিট আবেদনটি নট প্রেস করা হয়েছে। ফলে আদালতের এই আদেশের বিরুদ্ধে আর আপিল করা যাবে না। তবে নতুন যুক্তিতে আবার রিট আবেদন করা যাবে।’
নতুন করে আবার এ বিষয়ে রিট আবেদন করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আবার রিট করবো কি না বিষয়টি নিয়ে ভাবছি।’
গত ১ এপ্রিল ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিধিমালা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ড. মোহাম্মদ ইউনূস আলী আকন্দ একটি রিট আবেদন করেন।