ঢাকাTuesday , 5 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট মিলবে ২১ মে

Link Copied!

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রায় অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মে ফিরতি যাত্রার টিকিট মিলবে ২১ মে, ১ জুন ফিরতি যাত্রার টিকিট মিলবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুন ফিরতি যাত্রার টিকিট ২৫ মে পাওয়া যাবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আগামী ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন ২৩ মে যাত্রার টিকিট মিলবে। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট ১৭ মে পাওয়া যাবে।

এবার ঈদযাত্রা রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

এসব টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম এবং ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

এছাড়া রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের অগ্রিম এবং ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।