ঢাকাMonday , 4 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে কোরবানিযোগ্য গরু-ছাগল বেশি রাজশাহীতে

Link Copied!

দেশে এখন কোরবানিযোগ্য সবচেয়ে বেশি গরু, মহিষ, ছাগল ও ভেড়া রয়েছে রাজশাহী বিভাগে। এরপরই রয়েছে চট্টগ্রাম ও রংপুর বিভাগ। প্রাণিসম্পদ অধিদপ্তরের কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদি পশুর মোট সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতেই মন্ত্রণালয় এ সংখ্যা জানিয়েছিল।

অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পুরো দেশের এসব কোরবানিযোগ্য পশুর মধ্যে রাজশাহী বিভাগেই রয়েছে ১৪ লাখ ২৮ হাজার ২৭৪টি গরু ও মহিষ। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগে। এখানে ১২ লাখ ৮১ হাজার ৫৭২টি গরু-মহিষ রয়েছে। এছাড়া রংপুর বিভাগে রয়েছে ৮ লাখ ৬ হাজার ৯৬৬টি।

এছাড়া ঢাকা বিভাগে ৭ লাখ ৯৫ হাজার ৭৩২টি, খুলনা বিভাগে ৫ লাখ ৪৪ হাজার ৫০টি, বরিশালে ৩ লাখ ৩৪ হাজার ৩৩২টি, ময়মনসিংহে ৩ লাখ ১৫ হাজার ৫৩০টি এবং সিলেট বিভাগে কোরবানিযোগ্য গরু-মহিষ রয়েছে ১ লাখ ৮৯ হাজার ৪৬৮টি।

ছাগল ও ভেড়ার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে রাজশাহী। এই বিভাগে ২৮ লাখ ৭৬ হাজার ৯৭১টি ছাগল-ভেড়া রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রংপুর অঞ্চলে রয়েছে ১২ লাখ ১৫ হাজার ৮৬৮টি। অন্যদিকে চট্টগ্রামে ছাগল-ভেড়া রয়েছে ৫ লাখ ১৬ হাজার ৩৪৫টি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গরু-মহিষের চেয়ে ছাগল-ভেড়ার সংখ্যা বেশি। দেশে এখন কোরবানিযোগ্য গরু ও মহিষের সংখ্যা ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। আর ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি।