ঢাকাSaturday , 4 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে একই পরিবারের ৯ জন নিহত

Link Copied!

afganistanআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়টি শিশুও  রয়েছে। শুক্রবার রাতে চালানো ওই হামলায় আহত হয়েছেন আরো পাঁচ জন। এখনো ধ্বংসস্তূপের মধ্যে এচাপা পড়ে আছেন আরো বেশ কয়েকজন। দেশটির শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের দমন করতেই ওই হামলা শুরু করেছে আরব জোট।
স্থানীয় গ্রামবাসীদের  বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা।
বার্তা  সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার রাতে ওকাশা গ্রামে চালানো এক বিমান হামলায় একই পরিবারের নয় জন প্রাণ হারিয়েছেন। পাশ্ববর্তী জেবাল আল নাবি শোইয়েব পাহাড়ে অবস্থিত একটি সেনাশিবির লক্ষ্য করে ওই বিমান হামলা চালিয়েছিল আরব জোট।
নিহতদের মধ্যে দুইইজন  পুরুষ, একজন নারী এবং ছয়টি শিশু রয়েছে। নিহত ৩ শিশুর মৃতদেহের ছবি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সাবা। তবে তাৎক্ষণিকভাবে ওই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।