ঢাকাSaturday , 4 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তা নিয়ে ক্ষুব্ধ কেনিয়ার শোকার্ত মানুষ

Link Copied!

Kenyaআন্তর্জাতিক ডেস্ক :  কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা সম্পর্কে আগাম তথ্য পেয়েছিল দেশটির গোয়েন্দা বিভাগ। কিন্তু এরপরও তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করেনি। এ নিয়ে দেশটির  সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করেছে ।
বৃহস্পতিবার কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গারিসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল শাবাব। ওই হামলায় ১৪৮ জন নিহত হওয়ার ঘটনায় শোকে মুহ্যমান হয়ে পড়েছে দেশবাসী। হামলায় নিহতদের বেশিরভাগ ছাত্র বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ কাইসারি। এছাড়া নিহতদের তালিকায় ৩ পুলিশ কর্মকর্তা এবং ৩ সেনা সদস্য রয়েছেন বলে মন্ত্রী জানিয়েছেন।
কেনিয়ার সংবাদপত্রগুলো বলছে, দেশের একটি স্কুল বা বিশ্ববিদ্যালয়ে যে জঙ্গিরা হামলা চালাতে পারে, সে বিষয়ে আগেই তথ্য পেয়েছিল গোয়েন্দারা। এরপরও তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করেনি। এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। হামলার সময় গারিসা বিশ্ববিদ্যালয়টি মাত্র দু জন রক্ষী দায়িত্ব পালন করছিল বলেও জানা গেছে।
এ সম্পর্কে কেনিয়ার ‘ডেইলি নেশন’ পত্রিকাটি জানিয়েছে, হামলার ব্যাপারে আগে থেকেই জানতেন গোয়েন্দা কর্মকর্তারা। তারা এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দিয়েছিলেন এবং নিরাপত্তা জোরদারেরও পরামর্শ দিয়েছিলেন। এর আগে গত ২৫ মার্চ হামলা হতে পারে বলে নাইরোবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সতর্ক করে দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু গারিসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এ জাতীয় কোনো আগাম সঙ্কেত দেয়া হয়নি।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গারিসা এলাকার বাসিন্দারা। তারা একে সরকারের গাফিলতি বলেও উল্লেখ করেছেন।
হামলা থেকে বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, গত বছর ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছিল। তাদের দাবির প্রেক্ষিতে মাত্র দু জন রক্ষী নিয়োগ দিয়েছিল কর্তৃপক্ষ। আর নিরাপত্তাহানতার এ বিষয়টি ভালোভাবেই জানতেন হামলাকারীরা।
এদিকে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা  এক জাতির উদ্দেশে দেয়া  ভাষণে, দেশটিতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রধানকে আরো ১০ হাজার নতুন পুলিশ নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। রক্তক্ষয়ী ওই হামলার পর  গারিসা এবং এর আশপাশের তিনটি কাউন্টিতে সকাল সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে।
গারিসা হামলায়  নিহতদের মৃতদেহগুলো সনাক্ত করতে রাজধানী নাইরোবিতে নিয়ে যাওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্রছাত্রীরা  এ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসত।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জাতিসংঘগারিসা বিশ্ববিদ্যালয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।