ঢাকাWednesday , 22 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

Link Copied!

প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা।

বুধবার (২২ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

জিয়াউদ্দিন হায়দার বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা। স্বাস্থ্য খাতে তার দীর্ঘ ও বিস্তৃত কাজের অভিজ্ঞতা রয়েছে। স্বাস্থ্য খাতের একজন বিশেষজ্ঞ হিসেবে তিনি বছরের পর বছর ধরে একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন। স্বাস্থ্যনীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

পেশাগত পরিচয়ের বাইরে বিএনপির রাজনীতিতে সক্রিয় জিয়াউদ্দিন হায়দার। তিনি দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।