ঢাকাSaturday , 4 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামারুজ্জামানের পরামর্শ নিলেন আইনজীবীরা

Link Copied!

kamaruzzaman-নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন তার আইনজীবীরা।
শনিবার বেলা ১১টার দিকে অ্যাডভোকেট শিশির মো. মনিরের নেতৃত্বে পাঁচ সদস্যের আইনজীবীর একটি প্রতিনিধি দল কামারুজ্জামানের সঙ্গে কথা বলার জন্য কারাগারের ভেতর নির্দিষ্ট জায়গায় প্রবেশ করেন। সেখানে প্রায় ৩৫ মিনিট তারা কামারুজ্জামানের সঙ্গে কথা বলেন।
এর আগে গত বৃহস্পতিবার কামারুজ্জামানের সঙ্গে স্বাক্ষাতের অনুমতি চেয়ে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করলে শনিবার দেখা করার জন্য অনুমতি দেয়া হয়।
অ্যাডভোকেট শিশির মো. মনির ছাড়াও আইনজীবী প্রতিনিধিদলে রয়েছেন, এহসান আব্দুল্লাহ সিদ্দিকি, অ্যাডভোকেট মসিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মুজাহিদুল ইসলাম শাহিন।
জানা গেছে, আইনজীবীরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করে রিভিউ আবেদনের শুনানিসহ বিভিন্ন আইনি বিষয়ে কথা বলেছেন। এদিকে আগামীকাল রোববার ৫ এপ্রিল সুপ্রিমকোর্টের আপিল বিভাগে কামারুজ্জামানের রিভিউ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে হাইকোর্ট এলাকা থেকে আটক করে একটি মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। একইবছর ২ আগস্ট তাকে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ শুনানি শেষে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে ওই বছরের ৬ জুন কামারুজ্জামান ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ওই আপিলের প্রেক্ষিতে গত বছরের ৩ নভেম্বর তৎকালীন জ্যেষ্ঠ বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন।
    কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারে আইনজীবীরা