ঢাকাSunday , 19 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহিলাবিষয়ক অধিদপ্তরে নতুন ডিজি শায়লা শার্মিন 

Link Copied!

মহিলাবিষয়ক অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শায়লা শার্মিন জামান। তার চাকরি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একইদিনে আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) নতুন নির্বাহী পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। সেই জায়গায় দায়িত্ব পেয়েছেন শায়লা শার্মিন জামান। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এজন্য তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।