ঢাকাFriday , 3 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণফোনের নতুন দুইটি ডিস্ট্রিবিউটর

Link Copied!

GP Logoচট্টগ্রাম প্রতিনিধি: গ্রাহকসেবার কথা বিবেচনা করে চট্টগ্রামে দুইটি নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগ করেছে গ্রামীণফোন। এর মাধ্যমে গ্রামীণফোন ফ্লেক্সিলোড ও গ্রাহকসেবা কেন্দ্র চট্টগ্রাম এলাকায় আরও বিস্তৃত হবে।
সম্প্রতি প্রাইম কমিউনিকেশনস ও জাওয়াদ এন্টারপ্রাইজ, এই দুই প্রতিষ্ঠান গ্রামীনফোন ডিস্ট্রিবিউটর হিসেবে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ইতোমধ্যেই এই প্রতিষ্ঠান দুইটি বিপুল সংখ্যককর্মোদ্যমী লোক নিয়োগ দিয়েছে যারা গ্রাহকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ব্যাপারে কাজ করবে।
প্রাইম কমিউনিকেশনস-এর স্বত্বাধিকারী রাশেদুল আলম মামুন বলেন “দেশের নেতৃস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, গ্রামীনফোনের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত। গ্রামীণফোনের মাধ্যমে চট্টগ্রামের অসংখ্য লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে যা অবশ্যই প্রশংসার দাবী রাখে”।
জাওয়াদ এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী মোঃ বাহাউদ্দিন বলেন “আমরা আমাদের দক্ষ কর্মী নিয়ে তৈরি। আমাদের বিশ্বাস আমরা সফলতার সাথে গ্রাহকদের জন্য প্রয়োজনীয় সেবাগুলো নিশ্চিত করতে পারব”।
দেশের প্রধান ব্যবসাকেন্দ্র এবং বন্দরনগরী হিসেবে চট্টগ্রামকে বরাবরই বিশেষ গুরুত্ব দিয়ে আসছে গ্রামীণফোন। ইতোমধ্যে চট্টগ্রামবাসীকে সর্বোচ্চ সেবা দেয়ার উদ্দেশে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ শুরু করেছে গ্রামীণফোন। নেটওয়ার্কের উন্নয়ন ও মানের দিক থেকে এগিয়ে থাকার পাশাপাশি গ্রাহকসেবার বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে উৎসাহী এই প্রতিষ্ঠান ।
এ ব্যাপারে গ্রামীণফোনের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান শাহ্‌ মো. ইব্রাহীম আজাদ বলেন, `নতুন দুই ডিস্ট্রিবিউশন হাউজের মাধ্যমে চট্টগ্রাম শহরে প্রায় সাড়ে চার হাজার কেন্দ্র থেকে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব হবে যা আমাদের গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে যেতে সাহায্য করবে। আমাদের বিশ্বাস আমাদের এই উদ্যোগ আমাদের সর্বোচ্চইন্টারনেট সেবা প্রদানে ও গ্রাহকসন্তুষ্টি অর্জনে ভূমিকা রাখবে।’
উল্লেখিত এই কেন্দ্রগুলো থেকে গ্রাহকরা গ্রামীণফোন সিম কেনার পাশাপাশি ফ্লেক্সিলোড, ইন্টারনেট একটিভেশন, বিলস পে ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নিতে পারবে।