নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবার অঙ্গীকার, কৌশলগত দৃষ্টিভঙ্গি ও সৃষ্টিশীল ব্যবসায়িক অনুশীলনে গুরুত্ব দেয়ায় দ্যা গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ড ২০১৫ তে ‘ব্র্যান্ড এক্সিলেন্স’ সম্মাননায় ভূষিত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবি) ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার ব্যাংকটির পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি (২৫ মার্চ ২০১৫) মালেয়শিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে এ সম্মাননা প্রদান করা হয়। ইউসিবি ব্যাংকের পক্ষে সম্মাননা গ্রহন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী।
গ্রাহক সেবার অঙ্গীকার, কৌশলগত দৃষ্টিভঙ্গি ও সৃষ্টিশীল ব্যবসায়িক অনুশীলনের ওপর গুরুত্ব দেয়ার কারণেই ব্যাংকের জন্য এ সম্মান এসেছে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এর আগে বাংলাদেশের শ্রেষ্ঠ ‘এমার্জিং মার্কেট ব্যাংক ২০১৪’ ও ‘সিইও অফ দ্যা ইয়ার’ সম্মাননায় ভূষিত হয়েছে ব্যাংকটি।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ হাসেম ও এবং অন্যান্য পরিচালকরা।

