ঢাকাFriday , 3 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০৭০: জনসংখ্যায় এক নম্বর হবে মুসলিম

Link Copied!

Muslimআন্তর্জাতিক ডেস্ক : ২০৭০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার স্থান দখল করবে মুসলিম সম্প্রদায়। সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। এ বিষয়ে গবেষণা করেছে পেউ রিসার্চ সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
হিন্দু বা খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে একইহারে হলেও মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি বলেও গবেষণায় উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
গবেষণায় বলা হয়েছে, ২০১০ সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বে মুসলিম জনসংখ্যা ১৬০ কোটি ও খ্রিস্টানদের ২১৭ কোটি। তবে ২০৫০ সাল নাগাদ খ্রিস্টান জনসংখ্যার একেবারে কাছাকাছি চলে আসবে মুসলিমরা। ওই সময় খ্রিস্টানদের যেখানে ২৯০ কোটি জনসংখ্যা হবে সেখানে মুসলিমদের দাঁড়াবে ২৮০ কোটির কাছাকাছি।
আর এরকম ধারাবাহিকতা চলতে থাকলে ২০৭০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম জনসংখ্যা হবে মুসলিম সম্প্রদায়ের।