আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৬ জন। আহতদের মধ্যে একজন প্রাদেশিক গভর্নর এবং আরো একজন সংসদ সদস্য রয়েছেন।
বৃহস্পতিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় খোস্ট প্রদেশের গভর্নরের বাসভবনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি এবং আল জাজিরা। দুর্নীতির অভিযোগে ওই প্রদেশের গভর্নর আবদুল জব্বার নায়িমির পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ চলছিল বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

