ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেন থেকে ফিরল সাড়ে ৩শ ভারতীয়

Link Copied!

yemen-mapআন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন থেকে বুধবার রাতে দেশে ফিরেছে  সাড়ে তিনশ’র বেশি ভারতীয়। এয়ার ফোর্সের দুটি বিশেষ বিমানে করে তাদের জিবুতি থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে এনডিটিভি এবং টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
বুধবার রাত দুটো নাগাদ ভারতীয়দের বহনকারী প্রথম বিমানটি কোচিতে অবতরণ করে। এই বিমানে ১৬৮ জনকে বহন করে আনা হয়েছে বলে জানা গেছে। রাত সাড়ে তিনটার দিকে দ্বিতীয় বিমানে করে মুম্বাই এসে পৌঁছেছে ১৯০ জনের দ্বিতীয় দলটি। এদের অধিকাংশই নার্স।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দেশে ফেরতআসাদের মধ্যে ২০৬ জনই কেরলার বাসিন্দা। এছাড়া তামিলনাড়ু ৪০, মহারাষ্ট্র ৩১ ,  পশ্চিমবঙ্গ ২৩ এবং  দিল্লি রাজ্যের বাসিন্দা হচ্ছেন ২২ জন। এই সাড়ে তিনশ জনকে ইয়েমেনের এডেন থেকে জলপথে জিবুতিতে নিয়ে আসা হয়েছিল।
কর্মস্থল ছেড়ে আসার সময় এদের অনেকে পাসপোর্টও সঙ্গে করে আনতে পারেনি। তাই এসব ভারতীয়দের ঘরে ফেরানোর জন্য বিনা মূল্যে পরিবহনের ব্যবস্থা করছে সে দেশের রেল বিভাগ। তাদের ঘরে পৌঁছে দিতে ১২টি যানবাহন প্রস্তত রাখা হয়েছে বলেও জানা গেছে।
এ পর্যন্ত সাড়ে ৭শ’র মত ভারতীয়কে ইয়েমেন থেকে সরিয়ে আনা হয়েছে। আরো ৪ হাজরের বেশি ভারতীয়কে ফিরিয়ে আনতে আইএনএস সুমাত্রার সঙ্গে নৌবাহিনীর দুটি জাহাজ এবং দুটি যাত্রীবাহী জাহাজ যোগ দিচ্ছে বলে নৌবাহিনী জানিয়েছে।
এদিকে নি:স্ব অবস্থায় দেশে ফেরত আসাদের জন্য মাথাপিছু ২ হাজার রুপি হাতখরচা দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের রাজ্য সরকার ।
ইয়েমেনের শিয়াপন্থি হুতিদের ওপর সৌদী নেতৃত্বধীন আরব জোট বিমান হামলা শুরু করার পর নিরাপত্তা জনিত কারণে প্রবাসী ভারতীয়দের সেখান থেকে সরিয়ে আনার কাজ শুরু করেছে নয়াদিল্লি সরকার।