ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্লগার হত্যাকাণ্ড গণতন্ত্রের ওপর আঘাত: ইইউ

Link Copied!

Ovijit 2নিজস্ব প্রতিবেদক: প্রায় এক মাসের ব্যবধানে দুই ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমান বাবুর হত্যাকাণ্ডকে বাংলাদেশে মুক্তভাবে কথা বলা ও গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধানের মুখপাত্র বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধানের মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, সর্বজনীন মানবাধিকার ঘোষণা এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে মতপ্রকাশের স্বাধীনতাকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। বাংলাদেশ ওই দুই ঘোষণা বা অঙ্গিকারপত্রে স্বাক্ষরকারী দেশ।
ইইউ মতপ্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। একটি গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো সংলাপ ও সহনশীলতা।
বিবৃতিতে বলা হয়, সরকার, রাজনৈতিক দল ও সুশীল সমাজের উচিৎ বাংলাদেশের সহিংস চরমপন্থিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। আর ব্লগার হত্যাকারীদের অবশ্যই দ্রুত ন্যায়বিচারের আওতায় আনতে হবে।