ঢাকাSaturday , 13 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেতনের দাবিতে এবোলা কর্মীদের ধর্মঘট

Link Copied!

Ebola

আন্তর্জাতিক ডেস্ক :

সিয়েরালিওনের এক হাসপাতালের এবোলা ওয়ার্ডে কর্মরত স্থানীয় স্বাস্থ্যকর্মীরা বেতনের দাবিতে শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেছেন।

আল জাজিরা জানায়, শুক্রবার কেনেমা সরকারি হাসপাতালের প্রবেশ মুখে ৮০ জনের বেশি কর্মী জড়ো হয়ে বেতনের দাবিতে আন্দোলন শুরু করেছেন। তারা শান্তিপূর্ণভাবেই তাদের এই কর্মসূচি চালিয়ে যায়। তবে সরকার নির্ধারিত সময়ে তাদের বেতন পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক হতাশা।

এর আগেও ওই হাসপাতালের এবালা ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা উন্নত কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকবার আন্দোলন করেছিলেন। সিয়েরালিয়নের এই হাসপাতালটিতে এবালা রোগীদের সংখ্যা সর্বাধিক। কেননা এখানেই রয়েছে এই ভাইরাস সনাক্তকরণ ও চিকিৎসার উন্নত ব্যবস্থা। তাই এখানকার স্বাস্থ্যকর্মীরা ধর্মঘটে যাওয়ার কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন চিকিৎসাধীন রোগীরা। কিন্তু বেতন না পেয়ে তারা আর কাজে ফিরবেন না বলে আল জাজিরা প্রতিনিধিকে জানিয়েছেন।

এদিকে এবোলায় আক্রান্ত হওয়ার বড় ধরণের ঝুঁকি নিয়েও সেখানে কাজ করছেন চিকিসক ও নার্সরা। হাসপাতালের চিকিৎসক ড. শেখ ওমর খান জানান, ইতিমধ্যে ৩৮ জনের বেশি নার্স ও চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন।

সিয়েরালিওনের কেনেমা হাসপাতালের এবোলা ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রতি সপ্তাহে ১১০ মার্কিন ডলার কথা থাকলেও গত দু সপ্তাহ ধরে তারা কোনো অর্থ পাননি। ফলে বেতনের দাবিতে ধর্মঘট শুরু করেছেন।

এদিকে জাতিসংঘ, হু এবং সিয়েরালিওন সরকার সোমবার ধর্মঘটে যাওয়া কর্মীদের সঙ্গে আলোচনা শুরু করবে বলে জানা গেছে।