ঢাকাThursday , 2 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিফিন খেয়ে ৪ শতাধিক শ্রমিক অসুস্থ

Link Copied!

hospitalসাভার প্রতিনিধি: আশুলিয়ার জিরানি পানিশাইল এলাকায় ‘তুরাগ গার্মেন্টস লিমিটেড’ নামে পোশাক কারখানায় টিফিন ও পানি খেয়ে ৪ শতাধিক পোশাকশ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার রাত ১টার দিকে এ শ্রমিক অসুস্থের ঘটনা ঘটে।
মর্জিনা আক্তার, শেফালী ও লাইজুসহ কারখানার একাধিক অসুস্থ শ্রমিকরা বলেন, বুধবার রাতের শিফটে কারখানার ভেতরে তারা প্রায় দুই হাজার শ্রমিক কাজ শুরু করেন। পরে রাত ১টার দিকে তাদের রাতের খাবার হিসেবে কলা, রুটি ও ডিম খেতে দেয়া হয়। টিফিনের খাবার খাওয়া শেষে কারখানার পানি পান করার পর থেকেই কয়েকজন শ্রমিক অসুস্থবোধ করতে থাকেন। এর কিছুক্ষণের মধ্যেই কারখানার কয়েকজন বেশ কিছু শ্রমিক বমি ও মাথা ঘুরিয়ে ফ্লোরে পড়ে যায়। একে একে কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে করে পার্শ্ববর্তী লাইলী ক্লিনিক, বাংলাদেশ কুরিয়ান হাসপাতাল, জাহানারা হাসপাতাল, নাসির উদ্দিন মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার, তাবাত্তুলি ক্লিনিকসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ কুরিয়ান হাসপাতালের সিনিয়র মেডিকেল কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে তাদের হাসপাতালে তুরগা গার্মেন্টেসের প্রায় ২৫ জন অসুস্থ শ্রমিক ভর্তি হন। এদের মধ্যে এখন পর্যন্ত দশ শ্রমিক ভর্তি রয়েছে। অসুস্থদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।’ তবে কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছে এ বিষয়ে নিশ্চিত করে তিনি জানাতে পারেনি।
অন্যদিকে, এ বিষয়ে তুরাগ গার্মেন্টেসের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মাহমুদের মুঠোফোনে একধিকবার যোগযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রমিক অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিক অসুস্থ্যতার খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।