ঢাকাWednesday , 1 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে

Link Copied!

ইসরায়েলে যুদ্ধকালীন আহতের সংখ্যা বেড়ে ছয় হাজার ২৮৬ হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য ইসরায়েলের সর্বশেষ আহতদের বাদ দিয়ে গত ২৪ ঘণ্টায় ১০৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর ফলে যুদ্ধে আহত ইসরায়েলিদের মোট সংখ্যা বেড়ে ছয় হাজার ২৮৬ হয়েছে। তাদের মধ্যে ১০০ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
ইসরায়েলের চ্যানেল ১২-এর তথ্য মতে, মধ্যাঞ্চলীয় বনি ব্রাক এলাকায় ১৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে একজন ১১ বছর বয়সী মেয়ে এবং একজন ১৩ বছর বয়সী ছেলে রয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে দেশটির দিকে ধেয়ে আসা আরো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এক ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে এটি ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা।

ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওয়াইনেটের তথ্য মতে, এই হামলাগুলো দেশের মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলসহ সমগ্র ইসরায়েলজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

সংবাদে আরো বলা হয়েছে, উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চলে একটি ড্রোন অনুপ্রবেশের বিষয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর আগে মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে চালানো একটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেন্দ্রীয় বনি ব্রাকে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে।
সূত্র : আলজাজিরা