ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ফুলের বাজার স্থাপনের দাবি

Link Copied!

FLOWER Fermerনিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ফুলের স্থায়ী পাইকারি বাজার স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি।
বুধবার বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহিম লিখিত বক্তব্যে বলেন, ‘দেশের ২২ জেলার ১৫-২০ হাজার কৃষক বিভিন্ন জাতের ফুল উৎপাদন করছেন। ফুল উৎপাদন ও বাজারজাতকরণে প্রায় ২০ লাখ মানুষ জড়িত। প্রতি বছর ৬শ’ কোটি টাকার ফুল উৎপাদন হলেও রাজধানীতে স্থায়ী পাইকারী বাজার নেই। এতে চাঁদাবাজদের দৌরাত্ম, ফুল নষ্ট হওয়ার ফলে বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না। ফলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে অস্থায়ী বাজারে ফুল বিক্রি করা হয়। ঢাকার আগারগাঁও, খামারবাড়ি, গাবতলী বিএডিসি এলাকায় স্থায়ী পাইকারি বাজার স্থাপন করলে কৃষক ও পাইকার ব্যবসায়ীরা লাভবান হবেন। বাজার ব্যবস্থার উন্নয়ন, অবিক্রিত ফুল নষ্ট রোধ, স্থায়ী বাজার সৃষ্টি, প্যাকেজিং, গ্রেডিং সুবিধা ও বিদেশি ক্রেতার দৃষ্টি আকর্ষণ এবং রপ্তানি সুবিধা বৃদ্ধি পাবে। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আবেদন করা হয়েছে। অবিলম্বে স্থায়ী পাইকারি বাজার স্থাপনের জন্য সরকারকে আহ্বান করছি।’
সংগঠনের সভাপতি আবদুর রহিম বলেন, ‘গত তিন মাসে হরতাল অবরোধে যশোর অঞ্চলের ফুল চাষীদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সারাদেশের ফুল চাষীদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১শ’ কোটি টাকা।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সদস্য সেলিম রেজা, রনি আহমেদ, রফিকুল ইসলাম, মারুফ হোসেন, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, বিদ্যুৎ হোসেন প্রমুখ।