ঢাকাSunday , 29 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

Link Copied!

বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল স্টাফ অ্যাসোসিয়েশন (BANCSA)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানী ঢাকায় আয়োজিত এ নির্বাচনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ রাজিউর রহমান, উপপরিচালক, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজিব মিনা, উপপরিচালক (প্রশাসন), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়।

সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মামুনুর ইসলাম এবং মোহাম্মদ খোরশেদ আলম। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিপ্লব কুমার দেব, মুহাম্মদ খালেদুল করিম ও পলাশ পাল। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ এমদাদুল ইসলাম টিটু।

আরো পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন—
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর ও মোঃ আনসার হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন তৌফিক হোসেন। দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল হালিম রাজ এবং প্রচার সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোঃ আইয়ুব কবির বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মোছাঃ সুমি খাতুন এবং আইন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনটি পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল, যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নবনির্বাচিত কমিটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে বলে জানানো হয়েছে।