ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য মাস্টারকার্ডের বৈশাখী অফার

Link Copied!

mastercardনিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে মাস্টারকার্ড তার ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য আনলো নতুন অফার। এই উৎসবের আমেজে গ্রাহকদের কেনাকাটাকে আরো আনন্দদায়ক করতে ‘দেশীদশ’ এর তিনটি আউটলেটে সকল পণ্যেই থাকবে ১০ শতাংশ মূল্য ছাড়।
মাস্টারকার্ড ব্যবহার করা যায় যে আউটলেটগুলোতে তার সবকটিতেই এপ্রিল মাস জুড়ে এ অফার পাওয়া যাবে।
অফারের অংশ হিসেবে মাস্টারকার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ‘দেশীদশ’ এর ৩টি আউটলেটে সকল পণ্যেই ১০ শতাংশ ছাড় পাবেন। দেশীদশ হচ্ছে ফ্যাশন শিল্পে দেশের একটি শীর্ষ ব্র্যান্ড যা এক ছাদের নিচে দেশের দশটি প্রিমিয়াম ফ্যাশন হাউজকে একত্রিত করেছে।
এছাড়াও কার্ড ব্যবহারকারীরা এইসব ব্র্যান্ডগুলোর নিজস্ব ও পৃথক প্রায় ৪০টি আউটলেট (যেমন: নিপুণ, কেক্রাফট, রং, বাংলার মেলা, বিবিয়ানা, নগরদোলা এবং সৃষ্টি) থেকেও ছাড় উপভোগ করতে পারবেন।
এছাড়াও মাস্টারকার্ডের সকল ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারগণ ব্যবহারকারীরা দেশের ২৩টি শীর্ষ লাইফস্টাইল শপের ৮০টি আউটলেটে সর্বনিম্ন ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। মার্চেন্টগুলো হচ্ছে- সেলাই ঘর, ওজি, নাবিলা বুটিক, আলফোসি, স্টাইলসেল, কেএনজেড ফ্যাশন, অ্যাড্রয়েট কালেকশন, ট্র্যাডিশনস, অরভিস, ডিভা বাংলাদেশ, জারা ফ্যাশন মল, ডোরস, ওকোড, ওটু, আর্টনেস, অহং, ম্যাকয়, পশ এন পিঙ্ক, ম্যান ওয়ান, ডেভন ফ্যাশন হাউজ, নেহা ফ্যাশন মল, ডায়মন্ড ওয়ার্ল্ড এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইল।
এ প্রসঙ্গে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘আমরা বাংলাদেশে মাস্টারকার্ড ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য এই অনন্য বৈশাখী অফারগুলো নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। কার্ড হোল্ডাররা মার্চেন্ট আউটলেটগুলোতে আকর্ষণীয় ছাড়ের মাধ্যমে পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন পাশাপাশি নিরাপদ এবং সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতাও তারা উপভোগ করতে পারবেন। আমাদের দৃঢ় বিশ্বাস, এর মাধ্যমে বাংলাদেশে ইলেকট্রনিক পদ্ধতির লেনদেনের প্রসার অব্যাহত থাকবে।’