ঢাকাSunday , 29 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান

Link Copied!

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী আনোয়ার হোসেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এর প্রেক্ষিতে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়াও নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।