ঢাকাWednesday , 1 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের প্রথম তাৎক্ষণিক ব্যাংক ডিপোজিট

Link Copied!

brac-bank-logoনিজস্ব প্রতিবেদক: ট্রান্সফাস্টের যে কোনো গ্রাহক বিশ্বের যে কোনো স্থান থেকে ব্র্যাক ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা জমা রাখতে পারবেন। আন্তর্জাতিক কোনো অর্থ প্রেরণ কোম্পানির উদ্যোগে বাংলাদেশের গ্রাহকদের জন্য তাৎক্ষণিক ব্যাংক ডিপোজিট সেবা প্রদান দেশে এটাই প্রথম। আন্তর্জাতিক অর্থ প্রেরণ কোম্পানি ট্রান্সফাস্ট এলএলসি এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যাক ব্যাংক লিমিটেডের মধ্যে সম্প্রতি এক সমঝোতার মাধ্যমে গ্রাহকদের জন্য এ সুবিধা প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার সকালে রাজধানীর অভিজাত রেস্টুরেন্টে গণমাধ্যমের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন ট্রান্সফাস্টের প্রধান নির্বাহী এবং প্রেসিডেন্ট সামিশ কুমার, ট্রান্সফাস্টের এশিয়া ও আফ্রিকা অঞ্চলের পরিচালক সামির বিধাতে এবং কান্ট্রি হেড মোহম্মদ খাইরুজ্জামান। এছাড়া ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, হেড অব রিটেইল সেলস, রেমিটেন্স অ্যান্ড পে রোল মামুর আহমেদ, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার শাহরিয়ার এম জামিল, হেড অব রিটেইল ব্যাংকিং ফিরোজ আহমেদ খান এবং হেড অব কম্যুনিকেশনস অ্যান্ড সার্ভিস কোয়ালিটি মিজ জারা মাহবুব।
‘বাংলাদেশে জিডিপির প্রায় ৬ শতাংশ আসে রেমিটেন্স থেকে। উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকসেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃস্থানীয় ব্র্যাংক ব্যাংক এক পথিকৃৎ। আমাদের গ্রাহকদের জন্য সেখানে নিরাপদে এবং তাৎক্ষণিকভাবে টাকা জমা প্রদানের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।’ বলেন ট্রান্সফাস্ট নির্বাহী সামিশ কুমার। ‘গ্রাহকদের জন্য এটি হবে এক বাড়তি সুবিধা,’ যোগ করেন তিনি।
এ সেবার আওতায় ট্রান্সফাস্ট গ্রাহকরা অনলাইন, মোবাইল ফোন কিংবা বিশ্বের যে কোনো স্থানীয় এজেন্টের মাধ্যমে বাংলাদেশে তার পরিবার ও স্বজনের কাছে টাকা পাঠাতে পারবেন। সেই সঙ্গে কয়েক মিনিটের মধ্যে এ টাকা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা নিতে, কিংবা দেশজুড়ে ছড়ানো হাজার হাজার বুথ অথবা সুবিধামতো যে কোনো এজেন্টের কাছ থেকে তুলে নিতে পারবেন তার প্রিয়জন।
সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমাদান ছাড়াও ব্র্যাক ব্যাংকের ১৬৬টি শাখা, ৫০টি এসএমই ইউনিট অফিস কিংবা এক লাখের ওপর বিকাশ এজেন্টের যে কোনো উৎস থেকে টাকা তুলে নিতে পারবেন ট্রান্সফাস্ট গ্রাহক।
বিশ্বব্যাংকের হিসাব অনুসারে, ২০১৪ সালে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ ছিল দেড় হাজার কোটি ডলার। এ বিবেচনায় আমরা বিশ্বের অষ্টম বৃহত্তম রেমিটেন্স গ্রাহক। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে ২০১৪ সালের অক্টোবরে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক ব্রিফে বিশ্বব্যাংক জানায়, গড়পড়তা রেমিটেন্সে বাংলাদেশে একটি পরিবার পাশাপাশি থাকা সাধারণ আরেকটি পরিবারের দ্বিগুণ অর্থ উপার্জন করে থাকে। তাছাড়া গ্রাহক পরিবারের সামগ্রিক আয়ের ৮০ শতাংশই হচ্ছে এই রেমিটেন্স নির্ভর।
বাংলাদেশে আসা মোট রেমিটেন্সের প্রায় চার শতাংশ সম্পাদন হয়ে থাকে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে।
ব্র্যাংক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘তাৎক্ষণিক ব্যংক ডিপোজিট সেবা প্রদানে বাংলাদেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রান্সফাস্টের সাথে অংশীদারি হতে পেরে আমরা প্রীত। বিদেশে বাংলাদেশি কম্যুনিটির জন্য উন্নত সেবা ও সুবিধা প্রদানে ট্রান্সফাস্টের আন্তরিক প্রয়াস এবং বাংলাদেশে তাদের পরিবার ও স্বজনের জন্যে উন্নত ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদানে আমাদের লক্ষ্য একই সূত্রে বাঁধা।’
রহমান বলেন, ‘তাৎক্ষণিক টাকা জমাদান সুবিধার কারণে সরাসরি টাকা চলে যাচ্ছে বেনিফিসিয়ারির অ্যাকাউন্টে। একে বলা চলে প্রযুক্তি আর অংশীদারিত্বের সমন্বয়ে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ ক্রমাগত বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের আরো একটি অগ্রণী পদক্ষেপ।’
সবশেষে প্রাণবন্ত প্রশ্নোত্তর অধিবেশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রান্সফাস্ট ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা। এ সময় ব্র্যাক ব্যাংক নির্বাহীর হাতে একটি স্মারক উপহার তুলে দেন ট্রান্সফাস্টের প্রধান নির্বাহী।
ব্র্যাক ব্যাংক সম্পর্কে:
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ব্যাংকের অন্যতম ব্র্যাক ব্যাংক। ১৬৬টি শাখা, সাড়ে তিন শ’র ওপর এটিএম, চার শতাধিক এসএমই ইউনিট অফিস এবং ৬ হাজার ৭০০ এর ওপর জনবল নিয়ে অর্থশিল্পের সব ধরনের শাখা এবং সেবাক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে ব্র্যাক ব্যাংকের বর্তমান কার্যক্রম। মাত্র ১৩ বছরের মাথায় পনের লাখের ওপর গ্রাহক নিয়ে ইতোমধ্যেই শীর্ষ এসএমই ঋণদাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছে তারা। পাশাপাশি বেড়েই চলেছে রিটেইল, করপোরেট, এসএমই, প্রবাসী এবং ব্যাংকিংয়ের অন্যান্য খাতসমূহে সেবা প্রদান কার্যক্রম।
২০১৩ সালে ‘দ্য এশিয়ান ব্যাংকার বেস্ট ম্যানেজড ব্যাংক ইন বাংলাদেশ’ স্বীকৃতি অর্জন করে ব্র্যাক ব্যাংক। ২০১০ সালে ব্র্যাংক ব্যাংককে ক্রমশ উঠে আসা মার্কেটে এশিয়ার সবচেয়ে টেকসই ব্যাংক হিসেবে অভিহিত করে দ্য ফাইনান্সিয়াল টাইমস এবং আইএফসি। বিশ্বের শীর্ষস্থানীয় টেকসই ব্যাংসমূহের নেটওয়ার্ক গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি)-এর এদেশীয় প্রতিষ্ঠাতা সদস্য ব্র্যাক ব্যাংক www.bracbank.com।
ট্রান্সফাস্ট সম্পর্কে:
প্রতিবছর দুনিয়াজুড়ে ছয় শতাধিক বিলিয়ন ডলারের রেমিটেন্স বাণিজ্যবাজারে ট্রান্সফাস্ট পৃথিবীর শীর্ষস্থানীয় একটি মানি ট্রান্সফার অ্যান্ড পেমেন্ট বা অর্থ প্রেরণ ও পরিশোধ কোম্পানি। উত্তর ও দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার শতাধিক দেশে তিন লাখের অধিক পেমেন্ট পয়েন্টের একটি নেটওয়ার্কের মাধ্যমে দক্ষতার সাথে এ কার্যক্রম পরিচালনা করে থাকে তারা।