আন্তর্জাতিক ডেস্ক :
সারদার আমানতকারীদের অর্থে বাংলাদেশে মৌলবাদীদের পুষ্ট করা হয়েছে বলে বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হচ্ছে। আর এই অর্থ পাচারের পেছনে তৃণমূল কংগ্রেসের এক রাজ্যসভা সাংসদের নাম ওঠার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলামকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেকে পাঠানোর ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ খবর জানিয়েছে দৈনিক হিন্দু পত্রিকা। তবে আবিদা ইসলাম এ খবর অস্বীকার করেছেন।
সিমি ২০০১ সালে ভারতে নিষিদ্ধ হলেও ইমরান তার সম্পর্ক বজায় রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন গোয়েন্দা এজেন্সির রিপোর্টে। পশ্চিমবঙ্গে মৌলবাদী কাজে তার যোগাযোগ সম্পর্কে রাজ্যের গোয়েন্দাদের সতর্কবার্তা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠেছে, এসব জানা সত্ত্বেও মমতা তাকে রাজ্যসভার সাংসদ করলেন কেন?
তবে ইমরান তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
দ্য হিন্দুর প্রতিবেদন
Mamata summons Bangladesh Deputy High Commissioner
With top Bengali newspapers of Kolkata alleging that a Rajya Sabha MP of Mamata Banerjee funded anti-Indian forces, like Jamaat-e-Islami Bangladesh (JMB), to destabilize the Awami League government in Bangladesh, the Chief Minister of West Bengal has summoned the Deputy High Commissioner of the neighbouring country. The Deputy High Commissioner, Abida Islam will meet Ms. Banerjee on Saturday. Historically, Awami League is considered as a pro-India political party in Bangladesh.
The newspaper alleged that AITC’s Rajya Sabha M.P. Ahmed Hassan Imran has raised several hundred thousand dollars from the Chit Fund company, Saradha, and distributed part of it to promote anti-Indian forces in Bangladesh.
While the report could not be verified independently, and the observations are based on intelligence agency inputs, the allegation may create severe problems for AITC. “It is in this context, Ms. Banerjee has called the Deputy High Commissioner to discuss the issue,” sources said.


