ঢাকাSunday , 29 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

Link Copied!

সংসদের মুলতবি অধিবেশন শুরুর আগে বৈঠক করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এ বৈঠক হয়।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

বৈঠক সূত্রে জানা গেছে, চলমান অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে নানা আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আজ থেকে পুনরায় শুরু হয়েছে। বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে এ বৈঠক শুরু হয়।

এর আগে ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মুলতবি করা হয়। সংসদ ভবনের অধিবেশনকক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।