ঢাকাSunday , 29 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডির প্রধান প্রকৌশলী রশীদ মিয়ার নিয়োগ বাতিল

Link Copied!

এক বছরের জন্য চুক্তিভিত্তিক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়েছিল মো. আব্দুর রশীদ মিয়াকে। গত ২৪ মার্চ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মাত্র চার দিনের ব্যবধানে (২৮ মার্চ) তার নিয়োগ বাতিলে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিলের তথ্য জানানো হয়।

আরো পড়ুন

ভূমধ্যসাগরে নৌকাডুবি : চক্র খুঁজে বের করার নির্দেশ

উল্লেখ্য, গত ২৪ মার্চ তাকে এক বছরের জন্য নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী ছিলেন তিনি।