ঢাকাSaturday , 28 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যানবাহনের চাপে যমুনা সেতুতে টোল আদায় রেকর্ড ছুঁইছুঁই 

Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করায় যমুনা সেতু-কেন্দ্রিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৪৬ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ টাকারও বেশি। শনিবার (২৮ মার্চ) সকালে সেতুর সাইট অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করেন নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন। সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৪৬ হাজার ২৭৮টি যানবাহন যমুনা সেতু অতিক্রম করেছে। এর মধ্যে ঢাকাগামী লেনে ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা। অন্যদিকে, উত্তরবঙ্গগামী লেনে ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ সামাল দিতে সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ সচল রাখা হয়েছে। পাশাপাশি উভয় প্রান্তে দুটি করে বিশেষ বুথ শুধুমাত্র মোটরসাইকেল পারাপারের জন্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ থাকা সত্ত্বেও টোল বুথগুলো সার্বক্ষণিক চালু রেখে দ্রুত যানবাহন পারাপার নিশ্চিত করার চেষ্টা চলছে, যাতে মহাসড়কে অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি না হয়।