ঢাকাSaturday , 28 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার দিনের সফরে নিজ জেলায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

Link Copied!

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর নিজ জেলায় এটাই তার প্রথম সফর। শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পৌঁছান। পরে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়।

আরও পড়ুন

সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা যায়, শনিবার রাতে সার্কিট হাউসে থাকবেন। আগামীকাল সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন। পরেরদিন সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনার জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেসব স্থানে তিনি যাবেন, সেসব স্থানে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।