ঢাকাSaturday , 28 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি দলের সংসদীয় সভা বিকেলে, হতে পারে ১৩৩ অধ্যাদেশ নিয়ে আলোচনা

Link Copied!

আজ বিকেলে জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভায় অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে। আজ বিকাল ৪টায় জাতীয় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এদিকে এসব অধ্যাদেশ নিয়ে আগামী ২ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

‘পেট্রল নেই’ বলার পর গোডাউনে মিলল ১২ ড্রামভর্তি তেল

আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এর আগে আজ আজ শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয় কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

উপস্থিত আছেন বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য। মূলত সংসদ সদস্যদের আবাসন সমস্যাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানে করণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, ১৩ দিনের বিরতি শেষে আগামীকাল রবিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হবে। প্রথম অধিবেশন এপ্রিল মাসজুড়ে চলবে।

এতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা এবং অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।