ঢাকাSaturday , 28 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে মার্কিন বাহিনীর ওপর হামলার দাবি ইরানের

Link Copied!

দুবাইয়ের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইরান। আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন সেখানে পাঁচ শতাধিক মার্কিন সেনা লুকিয়ে ছিল। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

তাসনিম নিউজে প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার কারণে মার্কিন বাহিনী ঘাঁটির বাইরে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়েছে।

তিনি আরও যোগ করেন, ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক নেতৃত্বকে বুঝতে হবে এই অঞ্চল মার্কিন সেনাদের কবরস্থানে পরিণত হবে এবং তাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

এদিকে ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা। শনিবার (২৮ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ছোট এই উপসাগরীয় দেশটিতে চালানো ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কুয়েতের সরকারি বার্তা সংস্থাকে জানিয়েছেন দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র।

তবে রাডার ব্যবস্থাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে।