ঢাকাSaturday , 28 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব নিলেন আহসান হাবীব

Link Copied!

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীবকে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন আহসান হাবীব। পরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ”এপস্টেইন” নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব!

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি লাভ করা আহসান হাবীব দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে চতুর্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এছাড়া রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলাতেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে প্রশাসনিক ও তদন্ত-সংক্রান্ত কাজে দীর্ঘদিন দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব পালন করেন আহসান হাবীব।

আন্তর্জাতিক পর্যায়েও আহসান হাবীবের রয়েছে অভিজ্ঞতা। তিনি কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ আহসান হাবীব বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) অর্জন করেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এই পুলিশ কর্মকর্তা।