ঢাকাWednesday , 25 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদের ডেপুটি স্পীকারের সঙ্গে International Foundation for Electoral Systems এর প্রতিনিধি দলের সাক্ষাৎ 

Link Copied!

২৫ মার্চ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে International Foundation for Electoral Systems এর ০৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল Jhon Joseph Lis (USA), Nanad Marinkovic (Republic of Serbia) এবং Maria Chowdhury (Bangladesh) সাক্ষাৎ করেন। প্রতিনিধিদল সংসদের কার্যক্রম, মৌলিক গবেষণামূলক প্রকল্প চালুকরণ, সংসদের সংস্কৃতি ও রীতিনীতি, ই-পার্লামেন্ট চালুকরণের বিষয়ে ইটালিয়ান সফটও‌য়্যার ব্যবহার, লেজিসলেটিভ ও এডমিনিস্ট্রেটিভ কার্যক্রম সঠিকভাবে অর্জন, সংসদীয় কমিটির সংখ্যা, সংসদীয় কমিটির কার্যক্রম জোরদারকরণ, সংসদকে আরও জবাবদিহিকরণ, সংসদের ইতিহাস ও ঐতিহ্য, সংসদের বাজেট বরাদ্দ, সরকারি হিসাব কমিটির কার্যক্রম এবং বিরোধীদলের ওয়াকআউটের রীতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ডেপুটি স্পীকার বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিনিধিদলের সঙ্গে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। তিনি গণতন্ত্রের সঠিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে আরও বেশি কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধিদল ডেপুটি স্পীকারের বক্তব্যে সন্তোষ ও আশাবাদ প্রকাশ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।