ঢাকাThursday , 19 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

“ঈদে ঢাবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়”

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঈদুল ফিতরের প্রথম জামাতে নামাজ আদায় করবেন এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

উপাচার্য ড. ওবায়দুল ইসলাম সকাল ৮:০০টায় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করবেন। নামাজ শেষে সকাল ৯:১৫ টা পর্যন্ত উপাচার্য ভবনে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুর ১২:০০ টা থেকে পুনরায় উপাচার্য ভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অব্যাহত থাকবে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমওর বিশেষ অধিবেশনে বাংলাদেশ

উল্লেখ্য, ঢাবি কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল ৮:০০টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯:০০টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন সিনিয়র ইমাম খতীব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।

এছাড়া, সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লন এবং ফজলুল হক মুসলিম হলের খেলার মাঠেও সকাল ৮:০০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।