বিশ্বের ১২২টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান সপ্তম। সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ২২০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে। এ ছাড়া ১৭৮ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের সিউল।
আরো পড়ুন
রাকিবকে হত্যায় ২ জনের দায় স্বীকার, রিমান্ডে ২
১৫৩ স্কোরে নেপালের কাঠমাণ্ডু তৃতীয় ও ১৫২ স্কোরে কিরগিস্তানের বিশকেক শহর আছে চতুর্থ স্থানে। তালিকায় ১০২ স্কোর নিয়ে ঢাকার অবস্থান সপ্তম। যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

