ঢাকাThursday , 12 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালির দিকে গভীরভাবে নজর রাখছি: ট্রাম্প

Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১১ মার্চ) বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান ‘খুবই দৃঢ়’ এবং হরমুজ প্রণালি নিয়ে আমরা ‘সক্রিয় নজর রাখছি।’

মার্কিন-ইরান উত্তেজনা বিশ্ববাজারে উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা বন্ধ না হলে তারা উপসাগর থেকে তেল পরিবহণ বাধাগ্রস্ত করবে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা পুরো দেশের ওপর আমাদের কার্যক্রম চালাচ্ছি এবং এখন আমরা হরমুজ প্রণালির দিকে খুব গভীরভাবে নজর রাখব। প্রণালি এখন খুব ভালো অবস্থায় রয়েছে। আমি এখন এটি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে ভাবছি।

আরও পড়ুন

ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সতর্ক করেছিল এফবিআই

একই সঙ্গে ট্রাম্প জানান, ইরান প্রায় পরাজয়ের মুখে, তবে যুক্তরাষ্ট্র চাইলে এমন আক্রমণ চালাতে পারে যা দেশটিকে প্রায় অকার্যকর করে দেবে। এ মন্তব্যের মাধ্যমে ট্রাম্প আবারও ইরানের প্রতি কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।