ঢাকাThursday , 12 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসদকে যুক্তি-আলোচনা-সমাধানের কেন্দ্রে পরিণত করতে চান প্রধানমন্ত্রী

Link Copied!

জাতীয় সংসদকে সব যুক্তি, আলোচনা ও সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে বিরোধ নয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ধারায় নতুন রাজনৈতিক পথচলা শুরু করতে পেরেছে। দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো প্রয়োজন।

সরকারপ্রধান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।
তিনি বলেন, বিএনপির রাজনীতি দেশের জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তুলতে পারলেই দেশকে স্বনির্ভর করা সম্ভব। সে লক্ষ্যেই সরকার কাজ করতে চায় এবং এজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।