ঢাকাTuesday , 31 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষিতে অবদানের জন্য অ্যাগ্রো অ্যাওয়ার্ড

Link Copied!

logo_নিজস্ব প্রতিবেদক: কৃষিক্ষেত্রে বিশেষ অবদান এবং কৃষিচর্চার স্বীকৃতি স্বরূপ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজন করেছে অ্যাগ্রো অ্যাওয়ার্ড। দ্বিতীয়বারের মত এ অনুষ্ঠানটি আয়োজন করা হবে চলতি বছরের মে মাসে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। অ্যাগ্রো অ্যাওয়ার্ডে সহ আয়োজক হিসেবে ব্যাংকটির সাথে থাকছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপী দাস চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ডের এ উদ্যোগ দেশের প্রতি আমাদের অঙ্গীকারের স্মারক। আমরা আশা করি, এই পুরস্কার দেশের কৃষকদের কৃষিক্ষেত্রে নতুনত্ব ও আধুনিকীকরণের মাধ্যমে দেশের চাহিদা পূরণের সাহস জোগাবে। আমরা এও আশা করি, আমাদের এই উদ্যোগ দেশের হাজারো কৃষককে দেশের কৃষিক্ষেত্রে অনুকরণীয় অবদান রাখতে অনুপ্রাণিত করবে।’
বিজয়ী নির্বাচন প্রক্রিয়া আরও কঠোর এবং বিস্তৃত হবে জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শরিফুল ইসলাম বলেন, ‘কৃষি সবসময়ই অনেক বিস্তৃত একটি ক্ষেত্র। আমরা সর্বাত্মকভাবে কৃষিক্ষেত্রের বিশেষজ্ঞদের জ্ঞান এবং দক্ষতার সাথে আমাদের কঠোর শ্রমের সমন্বয় করে এবং মূল উদ্দেশ্য অটুট রেখে যথাযথভাবে এই অ্যাগ্রো অ্যাওয়ার্ড আয়োজন করবো।’
সংবাদ সম্মেলন শেষে গত বছরের সেরা দু’জন কৃষককে (একজন পুরুষ ও একজন মহিলা) ৫ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়।
২০১৪ সালের আসরে কৃষিক্ষেত্রে অবদানের জন্য ৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। বিশেষ অবদানের জন্য বছরের সেরা কৃষক (পুরুষ) খান আসাদিজ্জামান, বছরের সেরা কৃষক (নারী) আলিয়া বেগম, গবেষণা এবং উদ্ভাবনে সেরা সহযোগী প্রতিষ্ঠান বিএআরআই, সহায়তা এবং কার্যকারিতায় সেরা সহযোগী প্রতিষ্ঠান আলিম ইন্ডাস্ট্রিজ লি. ও সেরা কৃষি রপ্তানিকারক ক্রিয়েশনস প্রা. লি. পুরস্কার লাভ করে।